আগামীকাল ১৬ জুন হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ঠিক তার আগের দিনই চক্রবর্তী পরিবারে এল এক জোড়া উৎসবের উপলক্ষ্য। প্রকাশ্যে এল অভিনেতার একমাত্র কন্যা দিশানী চক্রবর্তীর বাগদানের খবর।সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিনের প্রেমিক মাইল্স মন্টজারিসের সঙ্গে আংটি বদল সারলেন তিনি। মাইল্স নিজে হলিউডের একজন পেশাদার ‘কালারিস্ট’ ও সিনেমাটোগ্রাফার।
গত ১২ জুন সমুদ্রসৈকতের ধারের এক মনোরম পাহাড়ি টিলায় বসেছিল এই বাগদানের আসর। মোমের আলোয় সাজানো সেই রোমান্টিক সন্ধ্যায় সাদা পোশাকে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী দিশানী। সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর হাঁটু মুড়ে বসা প্রস্তাবের ছবি ও নিজের হাতের মস্ত হিরের আংটি শেয়ার করে দিশানী লিখেছেন, আমার জীবনের সহজতম ‘হ্যাঁ’। লস অ্যাঞ্জেলেসের ‘নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি’ থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা দিশানী যে খুব অচিরেই বলিউডে পা রাখতে চলেছেন, সেই গুঞ্জনও এখন টলিপাড়ায় তুঙ্গে।
দিশানির এই খুশির খবরের আবহে আরও একবার নেটিজেনদের মনে ভেসে উঠছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর এক মানবিক লড়াইয়ের গল্প। দিশানী মিঠুন ও যোগিতা বালি দম্পতির দত্তক কন্যা। তবে তিন ছেলে— মিমো, উষ্মে ও নমোশির চেয়ে কোনো অংশে কম ভালোবাসা পাননি তিনি।
মার্কিন-ইরান চুক্তি ঘিরে তেহরানে মিশ্র প্রতিক্রিয়া
শম্পার ‘প্রেমের বিজ্ঞাপন’