২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন আর বাকি ছয়জনের হামের উপসর্গে মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্যানুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৬ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত