বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রনি চৌধুরী ওই এলাকার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। তিনি মুরগির খামার পরিচালনার পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করতেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে রনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, সকাল ১০টার দিকে হাসপাতালে আনার পর রনিকে মৃত ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত