শিশু গৃহকর্মী নির্যাতন

বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন        

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিনের আদেশ দেন। শিশুটির পিতা হোটেল কর্মচারী গোলাম মোস্তফা ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী আক্তার, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলার  পর তাদের গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়। পরে তাদের রিমান্ডে নেয় পুলিশ। সাফিকুর রহমানের পক্ষে ঢাকা আইনজীবী সমিতি সাবেক সভাপতি খোরশেদ আলম জামিন শুনানি করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত