ফের বাঁধার মুখে থালাপতির ‘জন নায়গন’

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

গত বছর রাজনীতিতে যোগ দেয়া দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। এবার সিনেমার কাহিনীতে গ্রাম ও গ্রামবাসীদের ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে মাদুরাইয়ের উসিলামপট্টির বাসিন্দারা আন্দোলনে নেমেছেন। এই প্রতিবাদের জেরে আগামী ৮ মে নির্ধারিত মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

জানা গেছে, পাপাপাত্তি, পাগাতেভানপাত্তি এবং পেয়ামপাত্তি গ্রামের বাসিন্দারা সিনেমার কিছু দৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, সিনেমায় তাদের এলাকার নাম ব্যবহার করে ইতিহাস ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রতিবাদ হিসেবে গ্রামবাসীরা নিজ নিজ বাড়ির সামনে কালো পতাকা প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি—সিনেমা থেকে বিতর্কিত দৃশ্যগুলো মুছে ফেলতে হবে এবং পরিচালক এইচ বিনোদ ও অভিনেতা বিজয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

এর আগে ২০২৬ সালের পোঙ্গলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতা এবং গান ফাঁসের মতো ঘটনায় তা পিছিয়ে যায়। এইচ বিনোদ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমিথা বাইজু। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত