ভারতের তামিল রাজ্যে চড়ল রাজনীতির পারদ। সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করল পুলিশ। অতীতে বারবার সনাতন ধর্মের বিরোধিতায় সরব হওয়া এই নেতাকে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে চেন্নাই পুলিশ।
গতকাল সোমবার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তথা অভিনেত্রী তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল উদয়নিধির বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই এই গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে মুখ খুলেছে বিজয়ের দল টিভিকে। জানানো হয়েছে, এটা কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জন্যই এই গ্রেপ্তার।
এই বিতর্কের সূত্রপাত কাবেরী নদীর জলবণ্টন বিবাদকে কেন্দ্র করে। সেখানে এক প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন উদয়নিধি। সেখানে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের তীব্র সমালোচনা করেন। বলেন, তামিলনাড়ু কাবেরী নদীর একফোঁটা জল পাচ্ছে না, অথচ মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদাসীন। এই বক্তব্যের সময় জনতার মধ্য থেকে কেউ ‘তৃষা, তৃষা’ বলে চিৎকার করে ওঠেন। সেই সময় ভাষণ থামিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে কুরুচিকর দ্বি-অর্থ বিশিষ্ট মন্তব্য করেন করেন উদয়নিধি। যা সরাসরি অভিনেত্রী তৃষাকে জড়িয়ে করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
তার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় তামিল রাজনীতিতে। বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ করে জাতীয় কমিশনে চিঠি লিখে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় টিভিকে। বলা হয়, ‘উদয়নিধি স্ট্যালিন একজন মহিলাকে উদ্দেশ্য করে আপত্তিকর, অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। রাজনৈতিক মঞ্চ থেকে এ ধরনের ভাষা ব্যবহার নিম্ন রুচির ও হেনস্থার সামিল।’ পুলিশেও দায়ের হয় অভিযোগ। এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এবার গ্রেপ্তার করা হল উদয়নিধিকে।
যদিও গ্রেপ্তারির পর সংবাদমাধ্যমের সামনে উদয়নিধি স্ট্যালিন তার মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘আমি কোনো ভুল কথা বলিনি। ওই সভায় আমি বিজয় ছাড়া অন্য কারও নাম নিয়েছি কি?” এই গ্রেপ্তারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দাগেন বিরোধী দলনেতা। পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বলেন, “আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি ন্যায় বিচার পাব।’
মস্কোর কাছে গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫
জুলাইযোদ্ধা আহাদের বাম চোখ আজও অকেজো
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
বিপর্যস্ত কুয়াকাটা, লোডশেডিংয়ে মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা