ঝিনাইদহে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

ঝিনাইদহে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সহ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহ সভাপতি এম রবিউল ইসলাম রবি।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আবুবকর বিশ্বাস, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ার্দার বাবলু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিমল সাহা, একুশে টেলিভিশনের এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, কালবেলার মাহমুদ হাসান টিপু, এসএ টিভির ফয়সাল আহমেদ, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহমেদ নাসিম আনসারী, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক লোটাস রহমান সোহাগ, স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি শাহজাহান নবীন, আমাদের সময় খাইরুল ইসলাম নিরব, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আহসান কবির, সাংবাদিক বসির আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশ রূপান্তর পত্রিকা সহ দেশের সকল পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত