দেশ রূপান্তর’র প্রতিনিধির বাবা মুক্তিযোদ্ধা মনিরুল হকের মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হক মনিরের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মরহুমের নিজ বাসভবন, উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়ায় ও বিভিন্ন মসজিদে কোরআন খানি ও বিশেষ দোয়া করা হয়। 

মরহুমের জ্যেষ্ঠ পুত্র সিনিয়র সাংবাদিক ও ফ্রি-ল্যান্স স্বাস্হ্য বিষয়ক লেখক, দৈনিক দেশ রূপান্তর এর প্রতিনিধি আলহাজ্ব মোহাম্মদ (জ. ই. বুলবুল) সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষীদের কাছে বাবার আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন। 

মুক্তিযোদ্ধা মনিরুল হক মনির ছিলেন একজন সদালাপী বিনয়ী সদাহাস্যোজ্জ্বল ও পরোপকারী মানুষ। তিনি ব্যক্তিজীবনে বিভিন্ন সামাজিক ও সুউচ্চ রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। চাকরি জীবনের বড় সময় কাটে চট্টগ্রামের আঁশকার দীঁঘি পাড় মেহেরাজ মন্জিলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত