আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:২৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২ মে) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফর যাচ্ছেন। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ।এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট নামক স্থানে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়িঁ স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দিয়ে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত