নীলফামারীতে ২৫কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০২ মে ২০২৬, ০৫:২৮ পিএম

নীলফামারীর ডিমলায় ২৫কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সিপিসি-২। শনিবার (২মে) ভোরে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মাদককারবারির নাম মো. মিষ্টার ইসলাম (১৮)। সে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার আসমত আলীর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের রাত ৩টা ৪৫ মিনিটে উক্ত এলাকার মসির ইসলামের বাড়িতে অভিযানের সময় বসতঘরের ভিতরে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ মো. মিষ্টার ইসলামকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের পক্ষে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় ডিমলা থানায় মামলার পর গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল মাসুম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত