পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা এলাকায় কালবৈশাখী ঝড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বালা রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পাশের একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত পারুল বালা চার ছেলে ও এক কন্যা সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতকানিয়ায় এলডিপি থেকে সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে