টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট : ০৩ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে ‘চনা বাদশা’ নামে এক চনা-মুড়ি দোকানদারের মৃত্যু হয়েছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

তিনি জানান, রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাদশা টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে এবং স্থানীয় বাজারে চনা-মুড়ির দোকান পরিচালনা করতেন। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ গরুর খামারে কাজ করার সময় হঠাৎ খামারের একটি বিদ্যুতের তার ছিঁড়া দেখতে পায়। তিনি ছিঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার স্পর্শ করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাই মামুন বলেন, খামারে কাজ করার সময় ছিঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার ধরলে মুহূর্তের মধ্যেই আমার ভাই মাটিতে পড়ে যান। পরে আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত