হামের পাদুর্ভাবের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। যেখানে চালু করা হয়েছে ২০টি বেড।
সোমবার (৪ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মান করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনে ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল।
পরিচালক বলেন, রোববার রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোন অসুবিধা না হয়। ভিতরে ২০টি বেড দেওয়া আছে। এছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে। আজ ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শীঘ্রই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু হবে।
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবীসহ নিহত ৪