চট্টগ্রামে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৪ মে) রাতে নগরের ২ নম্বর গেইট এলাকার ‘ফিনলে স্কয়ার’ ভবনের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিয়য়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও একই থানার লেলাং ইউনিয়নের শাহনগর সমতুল ফকিরের বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক নগরে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ধৃতরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মিয়ানমার লিগে খেলার চুক্তি ঋতুপর্ণার, বাফুফে যেতে দেবে কি?