স্বপ্ন ছিল নিজের কথায় সুর বসবে, মানুষের মুখে মুখে ফিরবে তার গান। ভাগ্যের অন্বেষণে আজ হয়তো তিনি যোজন যোজন দূরে পরবাসে বিভোর, কিন্তু বিদেশের যান্ত্রিক জীবনের ব্যস্ততাও তার ভেতরের সেই গীতিকবিকে দমাতে পারেনি। দিনের কাজ শেষে যখন ক্লান্ত শরীর বিশ্রামের খোঁজে, তখনই তার কলম সচল হয় স্মৃতির আয়নায়। প্রবাসের নিঃসঙ্গতায় মা, মাটি আর প্রিয়তমার অভাবকে তিনি রূপ দেন পঙ্ক্তিতে পঙ্ক্তিতে। কাজের ফাঁকে ডায়েরির পাতায় বা ফোনের নোটপ্যাডে নিয়মিত জন্ম নেয় নতুন নতুন গান। এই নিরন্তর সাধনা কেবল শখ নয়, বরং নিজের সত্তাকে টিকিয়ে রাখার এক তীব্র লড়াই।
এরই মধ্যে তামভীর তার লেখা বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন। তামভীর আহমেদ বলেন, ‘সামনেও ভালো কিছু উপহার চাই। আর এ জন্য স্বল্পসংখ্যক এবং মানসম্মত গান প্রকাশ করি, যেন শ্রোতারা গ্রহণ করেন। এরই মধ্যে নতুন বেশ কয়েকটি গান রেডি আছে, যেগুলো পর্যায়ক্রমে ভিডিও আকার ঞজ২ গবফরধ থেকে প্রকাশ পাবে।’
