বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন এস ও কিউ সিরিজ স্মার্ট টিভি

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

বাংলাদেশে হাইসেন্সের অনুমোদিত উৎপাদন ও বিতরণ অংশীদার ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড আজ ঢাকায়  হাইসেন্সের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে হাইসেন্স এস ও কিউ সিরিজের স্মার্ট টিভি উন্মোচন করেছে।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও দ্রুত, স্মার্ট ও প্রাণবন্ত হোম এন্টারটেইনমেন্টের নতুন অভিজ্ঞতার সূচনা হলো।

নতুন সিরিজের মধ্যে রয়েছে হাইসেন্স ইউএইচডি ৪কে স্মার্ট টিভি (কিউ সিরিজ)-৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এবং হাইসেন্স স্মার্ট টিভি (এস সিরিজ)-৩২ ও ৪৩ ইঞ্চি। ফলে বিভিন্ন আকারের স্ক্রিনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন উন্নতমানের স্মার্ট বিনোদন।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম VIDAA দ্বারা চালিত নতুন এস ও কিউ সিরিজে অ্যাপ চালু হয় এক সেকেন্ডেরও কম সময়ে, থাকছে অতি দ্রুত নেভিগেশন এবং তাৎক্ষণিক কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, বঙ্গ ও টফির মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ ১,০০০-এরও বেশি অ্যাপ, স্ক্রিন মিররিং এবং ভয়েস কন্ট্রোল সুবিধা নিয়ে ব্যবহারকারীরা পাবেন এক নিরবচ্ছিন্ন স্মার্ট টিভি অভিজ্ঞতা।

এছাড়া প্রচলিত রিমোটের বাইরেও VIDAA মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় ধরনের স্মার্টফোন থেকেই সরাসরি টিভি নিয়ন্ত্রণ করা যাবে।

হাইসেন্স এস ও কিউ সিরিজে যুক্ত হয়েছে ৪কে এআই আপস্কেলার, প্রিসিশন কালার, HDR10+, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং গেম মোড প্লাসের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা নিশ্চিত করে চমৎকার ছবির মান, প্রাণবন্ত সাউন্ড এবং দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা। 

গ্রাহকদের নিশ্চিন্ত ব্যবহারের জন্য নতুন টিভিগুলোতে রয়েছে ৪ বছরের অল-ইনক্লুসিভ ওয়ারেন্টি, যার আওতায় রয়েছে প্যানেল, খুচরা যন্ত্রাংশ এবং বিনামূল্যে সার্ভিস সুবিধা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল স্পন্সর এবং ১০০ ইঞ্চি ও তার বেশি টিভি ক্যাটাগরিতে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে হাইসেন্স বিশ্বব্যাপী হোম এন্টারটেইনমেন্ট খাতে তার নেতৃত্ব আরও শক্তিশালী করে চলেছে।

ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরাও এখন স্থানীয়ভাবে উৎপাদিত এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার সুবিধাসহ সর্বাধুনিক স্মার্ট টিভি প্রযুক্তি আরও সহজে উপভোগ করতে পারবেন।

লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে. এম. তসলিম কবীর; হেড অব বিজনেস-কনজিউমার ইলেকট্রনিক্স  মশিউর রহমান; প্রোডাক্ট হেড-কনজিউমার ইলেকট্রনিক্স  মুশফিকুর রহমান এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত