এবার ইরানে 'অপারেশন ফ্রিডম প্লাস' চালানোর হুমকি ট্রাম্পের

আপডেট : ১০ মে ২০২৬, ১২:১৯ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সীমিত সংঘর্ষ ও উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগের স্থগিত রাখা অভিযান আবার শুরু হতে পারে, এমনকি আরও বিস্তৃত রূপে—যাকে তিনি 'অপারেশন ফ্রিডম প্লাস' বলে উল্লেখ করেছেন।  

ট্রাম্প বলেন, ইরান যদি দ্রুত কোনো সমঝোতায় না পৌঁছায়, তাহলে তারা বড় ধরনের পরিণতির মুখে পড়বে। তার ভাষায়, “সবাই ইরান থেকে বড় ধরনের বিস্ফোরণ দেখবে।” তিনি আরও জানান, শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব নিয়ে ইরানের অবস্থান জানার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। 

এদিকে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে দেশটির একটি টিভি চ্যানেল। তাদের মতে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই খাতকে লক্ষ্য করে আঘাত হানলে ইরান আলোচনায় দুর্বল অবস্থানে চলে যাবে।

ইসরায়েলি নিরাপত্তা মহল আবারও সতর্ক করে বলেছে, ওয়াশিংটন-তেহরান কোনো চুক্তি হলে তা তেল আবিবের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

এছাড়া, সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যাতে ইরানের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত না হয়। তার মতে, শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি সীমিত করা যথেষ্ট নয়—বরং আরও বিস্তৃত চাপ প্রয়োগ প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত