ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রুমানা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমানা বেগম কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে।
আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার শিক্ষার্থী হালিমা আক্তার, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। জেলা সদর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
স্থানীয় লোকজন ও নিহত রুমানা বেগমের ছেলে জুয়েল মিয়া জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশাটি উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চার লেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
বাসার বাইরে সিলিন্ডার রেখে ব্যবহারের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর