ব্যাগ বেচে সাত মাসে ৩ কোটি টাকা আয় আড়ংয়ের

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:১৫ পিএম

ক্রেতার কাছে ব্যাগ বিক্রি করে সাত মাসে প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছে আড়ং। মুনাফায় যুক্ত না করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এই অর্থ পরিবেশ ও সামাজিক উন্নয়নভিত্তিক তিনটি প্রকল্পে ব্যয় করার কথা জানিয়েছেন।

রবিবার (১০ মে) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ (বিওয়াইওবি)’ ক্যাম্পেইন সম্পর্কে জনসাধারণের উদ্বেগের জবাব দেয় এবং উদ্যোগটির ইতিবাচক প্রভাব তুলে ধরে।

রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্রিফিংয়ে তামারা আবেদ বলেন, পচনশীল হলেও কাগজের ব্যাগ তৈরির জন্য বিপুল পরিমাণ গাছ কাটতে হয়। আমরা চাই মানুষ আবার ব্যাগ সঙ্গে নিয়ে আসার সংস্কৃতিতে ফিরুক।

তামারা আবেদ বলেন, আড়ং কখনো পণ্যের মূল্যের সঙ্গে ব্যাগের দাম যুক্ত করেনি। আগে বিনামূল্যে দেওয়ায় অনেকে প্রয়োজনের অতিরিক্ত ব্যাগ নিতেন, যা অপচয় বাড়াত। বর্তমানে ব্যাগ না আনলে বিলের সঙ্গে ১৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত