তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন বলেছেন, শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকের তিনি এই অঙ্গিকার করেন।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও শপথ উচ্চারণ করছি- যেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। আপানদের সকালের সহযোগিতা কামনা করছি।
