হাইওয়ের পাশে গরুর হাট বসবে না : সড়কমন্ত্রী

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:১৭ এএম

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে হাইওয়ে সড়কের ওপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জেলায় মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। গতকাল সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো।

মন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদের সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা না করান।

মন্ত্রী বলেন, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। আর এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হবে। এ ছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পন্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত