অর্থমন্ত্রী বললেন

আইএমএফের শর্ত অর্থনীতির জন্য সুইটেবল নয়

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪৫ এএম

ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তগুলো দিচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর শেরাটন হোটেলে একটি জাতীয় দৈনিক আয়োজিত ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থার (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ‘সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ আইএমএফ যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না।’

বিএনপির নির্বাচনি ইশতেহারের সঙ্গে বেশিরভাগ উন্নয়ন সহযোগী ‘এলাইন্ড’ দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘শুরুতে যদি ওর সঙ্গে আমার অ্যালাইন না হয়, আমি তো এগোতে পারব না। দে আর মাই ডেভেলপমেন্ট পার্টনার। সো উই আর অ্যালাইনড অ্যাজ ফার অ্যাজ পলিসি গোজ, অ্যাজ ফার অ্যাজ ম্যানিফেস্টো গোজ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত