পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

আপডেট : ১২ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে মিরপুর টেস্টে হারালো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে দুপুরে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল শান্তরা। ৭৫ ওভারে ওই রান করতে হতো পাকিস্তানকে। কিন্তু তাসকিন-নাহিদ রানা-মিরাজরা ১৬৩ রানেই গুটিয়ে দেয় শান মাসুদদের। জয় পায় ১০৪ রানের। 

পাকিস্তানের বিপক্ষে এটা বাংলাদেশের তৃতীয় টেস্ট জয়। ২০২৪- রাওয়ালপিন্ডিতে সিরিজের দুটি টেস্টই জিতেছিল বাংলাদেশ 

আজ যা হলো

১৭৯ রানের লিড ও ৭ উইকেট নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন ব্যাটিংটা মনপুত হয়নি ঘরের মাঠের দলটির। ২০ ওভারে ৮৮ রান তুলে এক উইকেট বাকি থাকতে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বোচ্চ ৮৭ রান করেন শান্ত, মুমিনুল হক করেন ৫৬ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজল। এ দুজন ৫৪ রানের জুটি গড়েন। ১৫ রান করা আওয়াইজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। কিছুক্ষণ পরই পাকিস্তানের ইনিংসে তোপ দাগেন বাংলাদেশের পেস সেনশন নাহিদ, তার শিকার দলটির শান মাসুদ। এরপর আবারও পাকিস্তানের প্রতিরোধ। চতুর্থ উইকেটে ফজল ও আগা সালমান ৫১ রানের জুটি গড়েন। 

তাসকিন আহমেদের বুনো উদযাপন

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান করা ফজলকে থামিয়ে এই জুটি ভাঙেন তাইজুল। সৌদ শাকিল চেষ্টা করেও বেশি সময় উইকেটে টিকতে পারেননি, নাহিদের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি ১৫ রান। পাকিস্তানের শেষ ভরসা হিসেবে টিকে থাকা মোহাম্মদ রিজওয়ানকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন আগুনে বোলিং করা নাহিদ। শেষের ৩ উইকেট তুলে নিতে সময় লাগেনি নাহিদ-তাইজুলের। নাহিদ ৫টি, তাসকিন ও তাইজুল ২টি এবং মিরাজ পান একটি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত