ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকারকে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
মঙ্গলবার (১২ মে) রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
সাদিক কায়েম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
এ সময় তিনি স্পিকার মহোদয়কে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। স্পিকার সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানান।
পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে ডাকসুর উন্নতি হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিয়ের আমন্ত্রণপত্র দেন।
