অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করেছে র্যাব-৪। তারা হলেন, নুসরাত জাহান ও মো. সোহান। গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান। কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবী থানা এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালট্যান্সি’ নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্কষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়। সে সুবাদে ভুক্তভোগীরা ৬ মাস আগে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার বিষয়ে কথা বলে। তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্বিয়ায় যেতে জনপ্রতি ৮ লাখ টাকা দিতে হবে। ভুক্তভোগীরা অভিযুক্তদের কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে ৩ কোটি টাকা দেয় এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে।
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৪৮ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৪৮ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
