ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:১৮ পিএম

ঝিনাইদহ শহরে পৌরসভার পাগলাখানা এলাকায় খুশি খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে সে হোটেল শ্রমিক ছিল বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, খুশি খাতুন গত এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গতরাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে ওই বাড়িতে আসে। পরে সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে পিছনের দরজা খোলা দেখে তারা ঘরের ভিতরে প্রবেশ করে খুশির মৃতদেহ মেঝোতে পড়ে থাকতে দেখে। তার গলায় ফাস লাগানো আকৃতির দাগ রয়েছে ও পাশেই ওড়না পাওয়া গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত