কুমিল্লার তিতাস উপজেলায় হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) হত্যায় জড়িত সন্দেহে রাজিব (২০) নামে একজনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (১৩ মে) সকালে মানিককান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক।
তিনি জানান, লতিফ হত্যাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিককান্দি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের স্বজনরা রাজিব নামের একজনকে আটক করে মারধর করে ডিউটিরত পুলিশের নিকট সোপর্দ করেছেন। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো অভিযোগ দাখিল করেনি।
প্রসঙ্গত মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর লতিফ মারা যায়। ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা (৩০) হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।
কালীগঞ্জে বাবাকে হত্যাচেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ