এত মামলা ও হুমকি-ধামকির পরেও থেমে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার। বরং ক্রমেই বাড়ছে এর মাত্রা। রাশমিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, রণবীর সিংসহ একাধিক তারকার ভুয়া ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার সংশ্লিষ্ট তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। নিজের পরিচয়ের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে ম্রুনাল লেখেন, ‘এটিকে আনুষ্ঠানিক নোটিস হিসেবে দেখুন। অনুগ্রহ করে এই ধরনের কুরুচিপূর্ণ কাজ বন্ধ করুন। এরপরও যদি কেউ আমার পরিচয়ের অপব্যবহার করে এ ধরনের ছবি বা ভিডিও তৈরি কিংবা প্রচার করেন, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এই ধরনের কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি।’
অভিনেত্রীর অভিযোগ, তার পরিচয় ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু তার ব্যক্তিগত গোপনীয়তাই লঙ্ঘন করছে না, বরং তার ভাবমূর্তিরও ক্ষতি করছে।
নতুন পরিচয়ে পার্নো মিত্র
ইরান যুদ্ধের ধাক্কায় কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত