কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫৮ এএম

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স (সাবেক নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। সুইজারল্যান্ড-ভিত্তিক বহুজাতিক জেনেরিক ওষুধ কোম্পানি স্যান্ডোজের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার অধীনে এই রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় স্যান্ডোজ এজি, সুইজারল্যান্ডের ক্রয়াদেশে নেভিয়ানের টঙ্গীপ্ল্যান্টে উৎপাদিত একাধিক ওষুধ আমদানি করছে স্যান্ডোজ কানাডা ইনকরপোরেশন। একই চুক্তির আওতায় রপ্তানি গন্তব্যের তালিকায় পরবর্তী সময়ে যুক্ত হতে চলেছে স্যান্ডোজের অধিভুক্ত ইউরোপসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ।

এ উপলক্ষে নেভিয়ানের টঙ্গীতে অবস্থিত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত