দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ যুবক আটক 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

কুমিল্লার দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, চেকপোস্ট দেখে ঢাকা মেট্রো-গ-২২-৯৫৫৭ নম্বরের প্রাইভেটকারটি কিছুটা দূরে থেমে যায়। এ সময় পুলিশ এগিয়ে গেলে চালক রুবেল মিয়া গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে কালো পলিথিন ও কস্টিপ দিয়ে মোড়ানো ১৩টি প্যাকেট থেকে মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

আটক রুবেল মিয়া নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকনগর গ্রামের মৃত চন্দন মিয়া ওরফে রবিন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত