মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তাকে দেখতে গিয়েছেন জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ছেলে মাসুদ সাঈদী এমপি।
মাসুদ সাঈদীর সঙ্গে ছিলেন মালয়েশিয়র কয়েকজন জামায়াত নেতা। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।
মাসুদ সাঈদী জানান, পাঁচ দিনের একটি ব্যবসায়িক সফরে গত রাতে (১৩ মে) বুধবার মালয়েশিয়ায় পৌঁছান তিনি। সেখানে পৌঁছে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি আরও জানান, বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য।
পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মির্জা আব্বাস শুধু পরিচিত নন বরং তিনি ঘনিষ্ঠ আত্মীয়ের মতো। ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং তখন থেকেই তিনি তার স্নেহভাজন।
পরিশেষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া করেন।
সখীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ