‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন ছয়জন

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৫ এএম

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাওয়া ছয়জনকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘এম-রাইজ গালা নাইট’ এ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চিত্রনায়ক শাকিব খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদসহ গণমাধ্যমকর্মীসহ শতাধিক কনটেন্ট ক্রিয়েটর।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে মানুষের জীবন সহজ করতে কাজ করছেন। রয়েছেন কক্সবাজারের মো. রোস্তম আলী, তিনি মা-বাবা ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের সহায়তা দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম, তিনি দীর্ঘদিন ধরে পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন। অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। 

ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়Ñ ‘এম-রাইজ’ শুধু একটি সম্মাননা অনুষ্ঠান নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা মানুষদের গল্প সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত