চট্টগ্রাম মহানগর

চাঁদাবাজির মামলায় কমিশনারে ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:২৮ পিএম

চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় ওয়াহিদুল নামে এক কমিশনারের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের বন্দর থানার নিমতলা এলাকা থেকে শনিবার (১৬ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াহিদুল ওই এলাকার কমিশনার হারুন সওদাগরের ছেলে ও ৎচট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো.সাইফুল আলমের ছোট ভাই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মো.মাজহারুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় ওয়াহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বলেন, চাঁদাবাজির ঘটনায় শনিবার রাতে ওয়াহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় আমি জানি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত