নড়াইলে সদরে দ্রুত গতির দুটি ট্রলিগাড়ি পাল্লা দিয়ে যাওয়াসময় বিপরীতি দিক থেখে আসা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা সদর জেলার হাশেম আলী ছেলে। আহতরা হলেন শ্রমিকরা হলেন নড়াইল সদরের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।
প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমানের বরাতে তুলারামপুর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, সোমবার সকালে নড়াইল থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী দুটি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিল।এসময় লোহাগড়া থেকে যশোরগামী একটি পিকআপের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। এদুর্ঘটনায় আহত চারজন নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়।
আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ
