এয়ার কন্ডিশনার সার্ভিসিং করা ব্যয়বহুল হতে পারে, কিন্তু যদি আপনার ইউনিট নতুন হয় এবং ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে এটি বাড়িতে নিজেই পরিষ্কার করা কার্যকর বিকল্প।
স্পিøট এসির ইউনিটের জন্য : প্রথমে আপনার এসি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করুন। এবার সামনের প্যানেলটি খুলুন এবং জালের মতো এয়ার ফিল্টারটি সরিয়ে ফেলুন। বেশিরভাগ ধুলো এবং ময়লা এখানেই আটকে থাকে। এটি সরিয়ে ফেলুন এবং কলের পানি দিয়ে পরিষ্কার করুন। তাতে ধুলো যা থাকবে তা ধুয়ে সাফ হয়ে যাবে।
এটি পুনরায় ইনস্টল করার আগে রোদে ভালোভাবে শুকাতে দিন। প্রতি ১৫ দিন অন্তর নিয়মিত পরিষ্কার করলে সর্বোত্তম শীতলতা সুনিশ্চিত করে। সেইসঙ্গে ধুলো জমা হওয়াও রোধ করে। সময়ের সঙ্গে সঙ্গে, আপনার এসি ইউনিটের সাদা প্লাস্টিক হলুদ হয়ে যেতে পারে। এর চেহারা পুনরুদ্ধার করতে, কলিনের মতো ক্লিনার অথবা ভিনেগার এবং জলের মিশ্রণ ব্যবহার করুন। ডিটারজেন্ট পানিতে ডুবিয়ে একটি কাপড় দিয়ে নিয়মিত এটি মুছে ফেলাও এর রঙ বজায় রাখতে সাহায্য করতে পারে।
এছাড়াও এসিতে যদি ঘরঘর শব্দ হতে থাকে, তাহলে বুঝতে হবে এসির কোনো সমস্যা হয়েছে। দ্রুত সার্ভিসিং প্রয়োজন। সেক্ষেত্রে টেকনিশিয়ান ডাকা ছাড়া কোনো উপায় নেই।
টিপস
সাধারণত একটি পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে এসির ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ এসি ইউনিট মুছে ফেলুন। ছিদ্র এবং কোণে পৌঁছানোর জন্য ব্রাশ ব্যবহার করুন। মনে রাখবেন, নিয়মিত পরিষ্কার করা আপনার এসির কর্মক্ষমতা বজায় রাখার এবং দীর্ঘদিন ভালো রাখার মূল চাবিকাঠি।
