জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

বিচারের দাবিতে জাকসুর মিছিল-মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:৩১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ১৫০ ঘণ্টা পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে মানববন্ধন করেন জাকসু নেতারা। তারা প্রায় ১৫ মিনিটের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধ চলাকালে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বক্তৃতা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত