কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকে তার পোস্টের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।
ভারতের নাগরিকত্ব : বাংলাদেশিদের জন্য কড়াকড়ি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেবে ব্র্যাক