রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ইজমাইল শহরের বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে রাশিয়া দাবি করেছে, মস্কোর দিকে ধেয়ে আসা ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ওদেসা অঞ্চলের ইজমাইল শহরটি দানুব নদীর তীরে অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় বন্দরগুলোর একটি। বাণিজ্যিক গুরুত্বের কারণে এটি প্রায়ই রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
স্থানীয় কর্মকর্তারা টেলিগ্রামে জানিয়েছেন, ইজমাইলে বন্দর অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশিরভাগ আকাশ হামলার অস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনে ক্ষতিগ্রস্ত একটি ভবনে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
এদিকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরেও রুশ ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও একজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিনিপ্রোপেত্রোভস্ক, মিকোলাইভ ও জাপোরিঝিয়া অঞ্চলও ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে বলে জানান মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান।
