নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে ও একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিল।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উজিরপুরে বিএনপি নেতাকে মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার 