পুলিশ লাইনে এএসআইয়ের আত্মহত্যা

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৪৭ এএম

বগুড়া পুলিশ লাইনসে ডিউটিরত অবস্থায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করা এএসআই আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে যে কোনো সময় বেতার কক্ষের পাশে ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। বিষয়টি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান নিশ্চিত করেছেন।  মারা যাওয়া এএসআই আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙা উপজেলার বদ্মবিল ঘরিয়া এলাকার আশরাফের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইনসে বেতার কক্ষে সহকারী টেকনিশিয়ানের দায়িত্বে ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বেতার শাখার ভবনের দোতলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে না দেখে সহকর্মীরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত