ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলি খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) বেলা ১০টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

নিহত বুলবুলি গোয়ালপাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শিমুল হোসেন তার স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে আগাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত