গুলিয়াখালী সৈকতে ঘুরতে গিয়ে ২ খালাতো ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৬, ০১:২৪ পিএম

দাউদকান্দি থেকে ঘুরতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে ভেসে গেলেন পাঁচ বন্ধু। এ ঘটনায় ২ খালাতো ভাইয়ের মৃত্যু 
হয়েছে। শনিবার (২৩ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে পাঁচ বন্ধু প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির পর বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। সৈকতে নামার পর তাদের দূরে যেতে নিষেধ করেন স্থানীয়রা। স্থানীয়দের নিষেধাজ্ঞা অমান্য করে পাঁচ বন্ধু গুলিয়াখালী সৈকতের মোহনা সংলগ্ন গভীর খাল ও জোয়ারপ্রবণ এলাকায় চলে যায়, আর মুহুর্তেই ঢেউ এবং স্রোতের টানে তারা আলাদা হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। তবে রিফাত নামের একজন নিখোঁজ রয়েছেন।  

রিফাতের মরদেহ আজ রবিবার (২৪ মে) সকালে উদ্ধার করা হয়। রিফাত এবং মামুন দুজনেই আপন খালাতো ভাই। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলায়।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে নানার বাড়িতেই বাবা-মাসহ থাকতেন রিফাত।

কান্নাজড়িত কন্ঠে বাবা খায়রুল বলেন, বন্ধুদের নিয়ে নিজেই ড্রাইভ করে গেছেন। আমার ছেলে সাঁতার জানতো না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার পাখি আমার পাখি চলে গেলো বলে মাটিতে লুটিয়ে পড়েন। আর রিফাতের খালাতো ভাই চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মহিসন মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত