গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থী মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:২৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে জিহাদ মিয়া নামে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থী ছিল।

বিষযটি নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। তিনি স্থানীয়দের বরাদ দিয়ে দেশ রুপান্তরকে জানান, নিহত জিহাদের এক প্রতিবেশীর বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে ছিল। বেলা ১২টার দিকে জিহাদ ওই প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায়। এসময় ওই শিক্ষার্থী অটোরিকশায় গিয়ে বসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত