বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:২২ পিএম

আসন্ন  ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য এলো এক দারুণ সুখবর। টেলিভিশন সম্প্রচার নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, দেশের কোটি কোটি ডিজিটাল দর্শক এবার মোবাইল বা অনলাইনেই সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তাদের ওটিটি প্ল্যাটফর্ম 'টফি' (Toffee)-র জন্য আসন্ন বিশ্বকাপের এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচার স্বত্ব লাভ করেছে।

আজ বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলালিংক নিশ্চিত করেছে যে, তাদের গ্রাহকরা যেকোনো স্থান থেকে টফি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি এবং উচ্চমানের স্ট্রিমিংয়ে দেখতে পাবেন।

বাংলালিংকের ভেরিফায়েড পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলালিংক ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে বা বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখার সুযোগ পাবেন। তবে এই সুবিধাটি উপভোগ করার জন্য গ্রাহকদের নির্দিষ্ট কিছু ডেটা প্যাক বা বিশেষ প্যাক কিনতে হবে।

এই চুক্তি প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন:

"বিশ্বকাপের ডিজিটাল রাইটস পাওয়ার ফলে দেশের কোটি কোটি ফুটবল ভক্ত এখন যেকোনো স্থান থেকে নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী ৪জি নেটওয়ার্ক এবং টফির উন্নত প্রযুক্তি দর্শকদের এক দারুণ স্ট্রিমিং অভিজ্ঞতা প্রদান করবে।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত