সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ্য হয়ে বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
সিরাজঞ্জ জেল সুপার মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে বাবলু মিয়া জেল হাজতে আসেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।