সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

সাতক্ষীরায় স্বামী পরিত্যক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন নিজে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর নাম ওহিদা সুলতানা শিমু (৪০)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

স্থানীয়দের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মুহা. মাসুদুর রহমান জানান, স্বামীর কাছ থেকে ডিভোর্স হওয়ার পর ওয়াহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়িতে বসবাস করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। ঘরের মধ্যে শিমুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মুহা. মাসুদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ বৃহস্পতিবার (৪ জুন) রাতে মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে চলমান ময়না তদন্ত শেষে ময়ণা তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত