বসতবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা

আপডেট : ০৬ জুন ২০২৬, ১১:৫৮ এএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ডেঙ্গু রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হবে। যারা নিজেদের বাড়িঘর কিংবা জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শনিবার (৬ জুন) সকালে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। 

শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট-এ সচেতনতামূলক র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও এক্সাভেটর দিয়ে খাল খনন করা হয়।

র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, সদর ইউএনও এসএম ময়েজউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন সহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত