বিশ্ববাজারে স্বর্ণের দরে বড় পতন

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় পতন দেখা দিয়েছে। একইসঙ্গে কমেছে রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৭ দশমিক ৫৯ ডলারে।

আর প্রতি আউন্স রুপার দাম ৫ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৯৩ ডলারে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও আরেক দফা কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে সর্বশেষ গত ২ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ১১৭ টাকা কমানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

আর বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত