পায়ুপথের ক্যানসার

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:২৪ এএম

ডা. মোহা. মেজবাহুল বাহার

সহকারী অধ্যাপক কলোরেক্টাল সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

অনেক কারণেই পায়ুপথের ক্যানসার হতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক ভাইরাস সংক্রমণের ফলেও পায়ুপথের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তবে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে ভাইরাস সংক্রমণজনিত পায়ুপথের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

কারা আক্রান্ত হন 

হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি

রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের কম

যাদের যোনিদ্বার, যোনিপথ ও সারভাইক্যাল ক্যানসারের ইতিহাস আছে

অধিক যৌনসঙ্গী বা সঙ্গিনী আছে যাদের

সমকামী বা পায়ুসঙ্গম যারা করেন।

ধূমপান

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) সংক্রমণ একটি সাধারণ যৌনবাহিত রোগ। এটি মূলত ত্বকের সঙ্গে ত্বকের যোগাযোগের কারণে হয়। সাধারণত যৌনসঙ্গীর মাধ্যমে বেশি ছড়ায়। বেশিরভাগ মানুষ এই ভাইরাস সংক্রমণের তীব্র ঝুঁকিতে থাকে।

রোগের লক্ষণ

মলদ্বার দিয়ে টাটকা রক্তক্ষরণ ও রস ঝরা

মলদ্বারের আশপাশে ফুলে যাওয়া

মলদ্বারে ব্যথা, চুলকানি

মলত্যাগের অভ্যাস পরিবর্তন

যাদের পায়ুপথের ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আছে এবং মলদ্বারের আশপাশে লক্ষণগুলোর কোনো কিছু দেখা দেয়, তারা দেরি না করে একজন কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক মলদ্বার পরীক্ষা করে আপনার রোগ ও রোগের পর্যায় বাস্টেজ নির্ণয় করে চিকিৎসা পদ্ধতি নির্ণয় করবেন।

চিকিৎসা

সার্জারি বা অপারেশন

রেডিওথেরাপি

কেমোথেরাপি

প্রতিরোধে করণীয় 

ধূমপান বাদ দিন

পায়ুপথে যৌনমিলন পরিহার করুন

একাধিক যৌনসঙ্গী পরিহার করুন

কারও ব্যক্তিগত ব্যবহৃত জিনিস যেমন স্যান্ডেল, মোজা, জাঙ্গিয়া ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত