বলিউডের বহুল আলোচিত কৃশ সিনেমার ৪র্থ পর্বের বাজেট ও থমকে যাওয়া কাজ নিয়ে হৃত্বিক রোশন ও আদিত্য চোপড়ার টানাপোড়েনের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাকেশ রোশন। জানালেন আসল সত্যি। ৫০০ কোটি টাকা দাবি করেছেন হৃত্বিক।
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, যশ রাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়া ‘কুশ ৪’-এর বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে বাজেট ৩৫০ কোটির মধ্যে বেঁধে রাখতে চান। অন্যদিকে, হৃত্বিক রোশন এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। তাই বিশ্বমানের ভিএফএক্স এবং অ্যাকশন দৃশ্য উপহার দিতে তিনি প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেট চেয়েছিলেন। বাজেট মেলেনি বলেই নাকি ছবির কাজ আপাতত থমকে গেছে!
এই জল্পনা ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন রাকেশ রোশন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘এইসব খবর সম্পূর্ণ অর্থহীন। হৃত্বিক টপ-নচ ভিএফএক্স আর অ্যাকশনের জন্য ৫০০ কোটি চেয়েছেন, আর ওয়াইআরএফ ৩৫০ কোটিতে আটকাতে চাইছে, এসবই বানানো কথা। একটা ভালো ছবি তৈরি করতে সবসময়ই একটু সময় লাগে। আমি নিজেও ক্রিশ-এর প্রতিটি পর্ব তৈরি করতে সময় নিয়েছি।’ একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, আদিত্য, হৃত্বিক এবং তাঁর মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। ছবিতে কোনো সমস্যা নেই, সবটাই মসৃণভাবে এগোচ্ছে।
ছবি শুরু হতে কেন দেরি হচ্ছে, তার আসল কারণও খোলসা করেছেন বর্ষীয়ান এই মেকার। আসলে চলতি বছরেই হৃত্বিক নিজের একটি নতুন প্রোডাকশন হাউস চালু করেছেন। বর্তমানে সেই কাজ নিয়েই চূড়ান্ত ব্যস্ত তিনি। মজার ছলে রাকেশ বলেন, “ক্রিশ এখন অন্য গ্রহে রয়েছে! আমরা সবাই ওর ডেটের জন্য অপেক্ষা করছি।’ তবে তিনি নিশ্চিত করেছেন, চলতি বছরেই ফ্লোরে নামতে চলেছে ‘কৃশ ৪’।
বাংলাদেশের চামড়া শিল্পের জাতীয় রূপান্তর পরিকল্পনার নানা কথা
বাজেটের অর্থ অপচয়ের অধিকার কারো নেই: চরমোনাই পীর